গোপালগঞ্জ প্রতিনিধি
জেলায় গত ২৪ ঘণ্টায় চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬২ জনে। এ সময়ের মধ্যে মারা গেছেন ৯ জন। শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১০ জন, মুকসুদপুরে ছয়, টুঙ্গিপাড়ায় পাঁচ, কাশিয়ানীতে দুই জন রয়েছেন।