কুলাউড়ায় সেনাবাহিনীর ফ্রি স্বাস্থ্যসেবা

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়া উপজেলায় করোনা মহামারির সময় সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্বাস্থ্যসেবা  প্রদান করা হয়। সিলেট সেনানিবাসের ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের ডা. মেজর আহমেদ ফারুক আজিজ, ডা. ক্যাপ্টেন মাহিয়ান আলম বেগ, ডা. ক্যাপ্টেন নওশিনসহ মেডিক্যাল টিমের সহায়তায় উপজেলার ৯৫ জন গর্ভবতী মায়ের বিনা মূল্যে করোনাকালীন সচেতনতামূলক প্রশিক্ষণ, মেডিক্যাল চেকআপ ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।