বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এক সপ্তাহ আগেই বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন। বিপ্লব বড়ুয়া চিকিত্সকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিত্সা নিচ্ছেন বলে জানা গেছে।