বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। উপজেলা সদরের প্রাত বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বাজারের তুলশি বণিকের স্বর্ণালংকারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, 'তাদের ১৪টি দোকান সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে। এর মধ্যে ছিল স্বর্ণালঙ্কার, মুদিখানা, ফার্মেসি, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক্স, ডিমের আড়ত, সেলুন, ফলের দোকান ইত্যাদি। আগুনে প্রায় দেড় কোটি টাকার মতো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।'
ইত্তেফাক/অনি/নূহু