চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৭ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরীফুল ইসলাম (২৫) শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের মতলব পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আরো পড়ুন: হবিগঞ্জে গ্রামবাসীদের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়ন বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে অভিযান চালায় বিজিবি।  রঘুনাথপুর বিওপির কমান্ডার হাবিলদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ১০/২এস নং পিলার হতে বাংলাদেশের তিন কিলোমিটার অভ্যন্তরে লক্ষ্মীরচর এলাকায় ঢুকে পড়ে। অভিযানে ৭ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি ভারতীয় মোবাইল সীম কার্ড ও একটি দেশিয় সীম কার্ডসহ শরীফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শরীফুলকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

ইত্তেফাক/অনি