রাণীশংকৈলে বন্যার্তদের খাবারের ব্যবস্থা করলেন  সাবেক এমপি লিটা

গত ২৪ ও ২৫ জুন বুধ ও বৃহস্পতিবার টানা দু'দিনের প্রবল বৃষ্টিপাতে ঠাকুরগাঁওয়েরর রাণীশংকৈল পৌর শহরের কুলিকপাড়ার শতাধিক বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় একশত পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে ও রাণীশংকৈল ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছেন। কলেজ আশ্রয়কেন্দ্রের হারুন রশিদ, মোবারক আলি নুনু, শরীফ, খতেজা বেগম, সোহেল,খায়রুল প্রমুখ এবং কেজি স্কুল কেন্দ্রের আলি, রবিউল, বাবুল প্রমুখরা তাদের ক্ষতি ও অসহায়ত্বের কথা বলেন।

শুক্রবার সকালে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কেজি স্কুল অধ্যক্ষ মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর মাইদুল ইসলাম বন্যা কবলিত এলাকা ও ঐ আশ্রয়কেন্দ্র দু'টি পরিদর্শন করেন। এ সময় সাবেক এমপি লিটা বন্যার্তদের সহায়তায় প্রতিদিন তাদের দু'বেলা খাবার সরবরাহের দায়িত্ব নেন। তাঁর এ উদ্যোগে তাৎক্ষণিকভাবে আ'লীগ নেতা আনিসুর রহমান বাকি, জাপা নেতা আবু তাহের ঠিকাদার, আওযামী লীগ  নেতা আহমেদ হোসেন বিপ্লব, এটিও রবিউল ইসলাম সবুজ, সুজিত, জাহেরুল তহসিলদার প্রমুখ তাকে সহযোগিতা
করেন। এ বিষয়ে সাবেক এমপি লিটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ইত্তেফাক/কেকে