রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে রংপুর জেলায় ১৮জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে ধাপ-১, পুলিশ লাইন্স-১, ব্রাক অফিস (দর্শনা)-১, বাবুখা-১, কেল্লাবন্দ-১, আরকে রোড-১, সিটি কর্পোরেশন -১, রথবাড়ী রোড-১, কেরানীপাড়া-২, বনানীপাড়া-১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন।
এছাড়াও জেলার পীরগঞ্জ উপজেলায় ১জন, মিঠাপুকুর উপজেলায় ৪জন ও গঙ্গাচড়া উপজেলায় ২জন রয়েছেন।
এদিকে লালমনিরহাট জেলায় ১ জন, কুড়িগ্রাম জেলায় ১জন এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী-৩, সদর-১, সুন্দরগঞ্জ-১ এবং গোবিন্দগঞ্জ-২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/কেকে