ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৩৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬০জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা রয়েছেন। ঢাকা থেকে আসা ৫৫৯টি রিপোর্টে ৬০ জনের করোনা পজেটিভ আসে।
এদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবায় ১২জন, আখাউড়ায় ৮ জন, নাসিরনগরে ৬ জন, নবীনগর ৩ জন, বাঞ্ছারমপুরে ৩ জন ও আশুগঞ্জ উপজেলায় ১ জন।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানিয়েছেন, আক্রান্তদের আইসোলেশনের নেয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ১৩২ জন এবং ৫৯২ জন আইসোলেশনে রয়েছে।
ইত্তোফাক/আরকেজি