ঘুড়িতে মেতেছেন নানা বয়সের মানুষ

এই করোনাকালে ঘরবন্দি নানা বয়সের মানুষ মেতেছেন ঘুড়ি উৎসবে। আর এই ঘুড়ি উড়ানোকে পুঁজি করে ঘুড়ি তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন বেকার যুবা কারিগররা। কামারখন্দ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, গ্রাম অঞ্চলে কিছু বেকার যুবক বাঁশ-বেত এবং রঙ্গিন কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করে তা বিভিন্ন ঘুড়ি প্রিয় মানুষদের কাছে খুব ভালো দামে বিক্রি করছেন। 

উপজেলার ঠাঁকুরঝিপাড়ার ঘুড়ি তৈরির কারিগর মামুন হোসেন বলেন, বাড়িতে দীর্ঘদিন বসে আর্থিক সঙ্কটে ছিলাম। মানষের ঘুড়ি উড়ানো দেখে ঘুুড়ি তৈরি ও বিক্রির কাজে মন দিলাম। এখান থেকে ভালো আয় করছি। অনেক দূর দুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘুড়ি কিনতে আসেন। সাধারণ ঘুড়ি, গুড্ডি, চঙ, বিমান, কয়রা ইত্যাদি বিভিন্ন প্রকার ঘুড়ি তিনশ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করি। ভালভাবে কাজ করলে দিন ২/৩ টা পর্যন্ত ঘুড়ি বানানো সম্ভব। 

আরও পড়ুন: সাতকানিয়ায় হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঘুড়ি কিনতে আসা সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক জানান, নাতীর জন্য ঘুড়ি কিনতে এসেছি। এই সময়ে বাইরে ঘোরাফেরার চাইতে মাঠে ঘুড়ি উড়ানো ভালো। 

ইত্তেফাক/এসি