খুলনায় করোনায় নারীর মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে রিমু ইসলাম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রিমু পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। 

করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, গত ২৬ জুন রিমু ইসলাম করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়। শনিবার দুপুর পৌঁনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে খুলনায় করোনা আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো।

ইত্তেফাক/এসি