পরিপূর্ণ ফিক্সড-লাইন অপারেটর এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বিস্তৃত নেটওয়ার্ক, অবকাঠামোসহ আইসিটি পরিষেবা প্রদানকারী সংস্থা এইচজিসি গ্লোবাল কমিউনিকেশন্স লিমিটেড (এইচজিসি) সম্প্রতি ঘোষণা করছে যে— প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট ও অবকাঠামো পরিষেবা প্রদানকারী কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড (আমরা)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সম্পাদন করেছে। যার মাধ্যমে এসডিএন প্রযুক্তি ব্যবহার করে নেটওয়ার্ক সুসংহত ও সম্প্রসারণ করা হবে।
বিশ্বব্যাপী পিওপি-এর মাধ্যমে একটি এসডিএন প্ল্যাটফর্ম দিয়ে বৈশ্বিক নেটওয়ার্কের রূপান্তর উভয় কোম্পানির ক্রমাগত মূল লক্ষ্য ও কৌশল। এই জোট বাংলাদেশ ও আজিয়ানভিত্তিক স্থানীয় ও বহুজাতিক গ্রাহকবৃন্দকে এইচজিসি’র ৩০টি পপ যা, হংকং, মায়ানমার, সিঙ্গাপুর, লন্ডন, লস এঞ্জেল্স-এ রয়েছে, সেগুলোতে এবং সর্বোপরি দেশজুড়ে আমরা’র ডেটা সেন্টার ও পপসমূহে অভিগমনের সুযোগ দেবে। এটি ল্যাটেন্সির নিন্মমুখিতা নিশ্চিত করবে এবং এইচজিসি’র বৈশ্বিক নেটওয়ার্ক অবকাঠামোতে সরাসরি সংযুক্ত থাকার কারণে বিভিন্ন শিল্পের বহুজাতিক সংস্থা, যেমন—উত্পাদন ও ব্যাংকিং খাতের সর্বশেষ ব্যবহারকারীদের সংযোগ-মান বাড়াবে।
আমরা’র চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ বলেন, ‘এইচজিসি’র সঙ্গে এসডিএন-সেবা প্রদানে আমাদের জোটবদ্ধ হওয়ার বিষয়টি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এটি বাংলাদেশের আইটি ও আইসিটি খাতে বিপ্লব বয়ে আনবে। এসডিএন-প্রযুক্তির আবির্ভাবে বাংলাদেশের আইটিতে বড় ধরণের পরিবর্তন হবে; বৈশ্বিক ইন্টারনেট এক্সচেঞ্জসমূহে ও সারাবিশ্বের ডেটা সেন্টারে নিখুঁত সংযোগ নিশ্চিত করার মাধ্যমে হার্ডওয়্যার থেকে শুরু করে সফ্টওয়্যারভিত্তিক অটোমেশন ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সেটি হবে। ‘আমরা’ এই উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত।’
এইচজিসি’র আন্তর্জাতিক ব্যবসার এসভিপি রবীন্দ্রন মাহালিংগাম বলেছেন, ‘এইচজিসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি আমরা’র সঙ্গে সহযোগিতা-চুক্তি করতে পেরে খুশি। আন্তঃবাহক এসডিএন-পরিবাহিতার মাধ্যমে আমাদের ডিজিটাল রূপান্তরের উদ্যোগ গতিশীলতা নিয়ে প্রসারের সঙ্গে সঙ্গে এইচজিসি নমনীয় নেটওয়ার্ক অবকাঠামো, সেই সঙ্গে মানের ক্ষেত্রে বৈশ্বিক চাহিদা, মান ও নির্ভরশীলতার আকাঙ্খাপূরণপূর্বক বহুমুখি আইসিটি সলিউশন প্রদান করে বাজারে নেতৃত্ব দিতে এবং মহাদেশজুড়ে পরিষেবা সম্প্রসারণে বদ্ধপরিকর। আমরা আজিয়ান ও দক্ষিণ এশিয়ার ওটিটি অপারেটর ও কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা পূরণ করতে গ্রাহককেন্দ্রীক সেবা প্রদানের জন্য আমাদের জোটকে প্রসারিত করবো।’