উল্লাপাড়ায় করোনা এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নুর মোহাম্মদ(৭৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭জুন) মারা যান। 

নুর মোহাম্মদ উপজেলার বাখুয়া গ্রামের বাসিন্দা। তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে বলে উল্লাপাড়া সদর ইউপি চেয়ারম্যান আব্দুল সালেক জানান।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, শনিবার সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের ২ র‌্যাব সদস্যসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

তারা হলেন, র‌্যাব সদস্য নাসিম শাহ (৩৩), শহিদুল ইসলাম (২৮), ক্যাম্পের র‌্যাব পরিবারের সদস্য গৃহবধূ সুম্পিতা বিশ্বাস (২৮), শিশু রুজরা(৫), রোজিনা(১), সিনাল (৪) ও মুরশিকা(৭)।

আরো পড়ুন: জামালপুরে যমুনার পানি বিপদসীমার ২৫ সেমি ওপরে প্রবাহিত

তাদেরকে র‌্যাব ক্যাম্পের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উল্লাপাড়া করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে। 

ইত্তেফাক/এএএম