করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মিথাইলপ্রেডনিসোলোনের বিকল্প হিসেবে কম দামি স্টেরয়েড ডেক্সামেথাসন ব্যবহারের অনুমতি দিয়েছে ভারত। মাঝারি ও বেশি মাত্রার কোভিড-১৯ উপসর্গের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারর করার অনুমতি দিয়েছে দেশটি।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ব্রিটেনে সঙ্কটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় স্টেরয়েড পরীক্ষামূলক ভাবে প্রয়োগে ভাল ফল পাওয়া গেছে। কারণ এই স্টেরয়েডের মধ্যে জীবনদায়ী ক্ষমতা রয়েছে। ব্রিটেনে ডেক্সামেথাসনের সফলমূলক প্রয়োগের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কম দামি স্টেরয়েডের বিপুল পরিমাণ উৎপাদনে সম্মতি দিয়েছে।
খবরে বলা হয়, গত ৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্ব বাজারে এই স্টেরয়েড পাওয়া যাচ্ছে। মূলত শরীরের কোনও অংশে ফুলা কমাতেই এই স্টেরয়েড ব্যবহার করা হয়। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক সংকটজনক এমন দুই হাজার করোনা রোগীর উপর এই স্টেরয়েড প্রয়োগ করেন।
অক্সফোর্ডের গবেষক দল বলছেন, এতে ভেন্টিলেটরে থাকা রোগীদের মৃত্যুর হার কমেছে এক-তৃতীয়াংশ। এবং যে সব রোগীদের শুধুমাত্র অক্সিজেনের প্রয়োজন ছিল, তাদের ক্ষেত্রে মৃত্যুর হার করেছে এক-পঞ্চমাংশ।
আরও পড়ুন: দৈনিক ইনকিলাবের সম্পাদকসহ এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ব্রিটেনে ডেক্সামোথাসনের সফলমূলক প্রয়োগ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরই এই কম দামি স্টেরয়েডের ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ইত্তেফাক/আরআই