মুন্সীগঞ্জে শনিবার (২৭ জুন) নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৯শ ৮০ জনের করোনা শনাক্ত হল। শনিবার নতুন ৮ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৬শ ১৭ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। জেলায় মোট মারা গেছেন ৪৬ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, শনিবার নতুন শনাক্ত ৫৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ১১ জন, লৌহজং উপজেলায় ৯ জন, শ্রীনগর উপজেলায় ৯ জন, গজারিয়া উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ও ২৫ জুন তারিখের ১৮৭ টি রিপোর্ট এসেছে । এর মধ্যে ৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৯ হাজার ৭শ ৩১ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৯ হাজার ৩০৭ টি।
ইত্তেফাক/এমএএম