ভাঙনরোধের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে মানববন্ধন করেছে উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকার চার গ্রামের মানুষ। শনিবার দুপুরে মরিচারচর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকায় প্রায় ২ হাজার ক্ষতিগ্রস্ত মানুষ তাদের বাড়িঘর ফসলি জমি রক্ষার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, প্রতি বছর নদের গর্ভে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি ফসলি জমি। বর্তমানে ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম চাঁন মিয়া, সুলতান উদ্দিন প্রমুখ।