রংপুরে ২৪ ঘণ্টায় ৩২ জন করোনা শনাক্ত

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষয়া ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম রয়েছেন বলে রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানিয়েছেন। 

আক্রান্তদের মধ্যে আছেন, রংপুর জেলায় ২০ জন, গাইবান্ধা জেলায় আটজন, লালমনিরহাট জেলায় তিনজন এবং কুড়িগ্রাম জেলায় একজন। 

ইত্তেফাক/এসি