সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

৬৫ দিনের নিষেধাজ্ঞা বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল ১০টায় বরগুনার পাথরঘাটা মত্স্য অবতরণ কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ারে জড়ো হন মত্স্যজীবীরা। পরে শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধনের আয়োজন করে বরগুনা জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, পাথরঘাটা আড়তদার সমিতি। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।