দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি উপজেলা কমিটির আয়োজনে স্বাস্থ্য-শিক্ষা-কৃষি-কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতকে প্রাধান্য দিয়ে ৯৯ শতাংশ জনগণের বাজেট প্রণয়নের লক্ষ্যে মানববন্ধন হয়েছে। শনিবার সিপিবি কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিং। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার প্রমুখ।