উইন্ডিজের বিপক্ষে সতর্ক রুট

ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। বিবিসি স্পোর্টসকে তিনি বলেন,‘ওয়েস্ট ইন্ডিজের দক্ষতা সম্পর্কে এবং তারা কি নিয়ে সিরিজ শুরু করবে আমরা সে সম্পর্কে অবগত আছি। একটা বিষয় আমরা বুঝতে পেরেছি, তা হলো তাদের বোলিং আক্রমণ কতটা শক্তিশালী। ভালভাবে আমাদের প্রস্তুতিটা সত্যিই গুরুত্বপুর্ণএ বং আমরা সব কিছুর জন্যই প্রস্তুত।’ ২০১৯ সালে টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি হাকিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডার সম্পর্কে রুট বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে শ্রদ্ধাভাজনদের একজন হচ্ছেন জেসন। তরুণ বয়স থেকেই তিনি কাজটা করে আসছেন এবং তার ক্যারিয়ারের সেরা সময়ে আমরা তাকে দেখছি।’