শোক সংবাদ

মোসাঃ সুফিয়া বেগম

বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরীর মা মোসাঃ সুফিয়া বেগম (৮০) গতকাল শনিবার রাজধানীতে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বরগুনার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউজিভির ট্রাস্টি মো. আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, শওকত হোসেন খান মনির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম খান, কোষাধ্যক্ষ ড. মো. সৈয়দ আলী মোল্লা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. লোকমান খান।