নাছির উদ্দিন সরকার
রংপুরের কাউনিয়া উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাকের রংপুর স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারীর পিতা আলহাজ নাছির উদ্দিন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার তার নিজ বাসভবনে পালিত হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত করা হয়। তার পরিবারের পক্ষ থেকে সবার কছে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।