রংপুরে পৃথক ঘটনায় ২ জন খুন

রংপুরে দুইটি পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে। এই ঘটনায় বদরগঞ্জ ও রংপুর মেট্রেপলিটন কোতয়ালী থানায় দুটি হত্যা মামলা দায়েরের পর ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর রবাটসনগঞ্জ ইস্পাহানী ক্যাম্পে লুডু খেলাকে কেন্দ্র করে ক্ষুর দিয়ে সাদ্দাম হোসেন নামের এক যুবককে হত্যা করা হয়। নিহত সাদ্দাম হোসেন (২৫) ওই এলাকার মৃত্যু একরাম আনছারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদরে জন্য ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন: শেরপুরে গৃহবধূকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

অপরদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া গ্রামে বুধবার রাতে মতিয়ার রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কন্দ্রে করে এ ঘটনার সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ