ভালুকায় মাসুদ মিয়া (২০) নামে এক মিল শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ভরাডোবা নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে স্থানীয় ভরাডোবা নিশিন্দা এলাকায় অবস্থিত এফএসএস পেপার কুন মিলের শ্রমিক মাসুদ মিয়ার মরদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মাসুদ মিয়া ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের খায়রুল ইসলামের ছেলে।