ফেসবুকের বিরুদ্ধে আবারও তথ্য সংগ্রহের অভিযোগ

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি দিয়ে দিয়ে শুরু হওয়া তথ্য সংগ্রহের অভিযোগ থেকে রেহাই পাচ্ছে না ফেসবুক। এবার আবার নতুন করে অভিযোগ উঠেছে। ধারনা করা হচেছ , জনপ্রিয় অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে ফেসবুক। স্পটিফাইয়ের মতো টেক জায়ান্টদের প্রবেশাধিকার সম্পর্কিত তথ্য গোপন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এবার ফেসবুকের বিরুদ্ধে জনপ্রিয় অ্যাপের মাধ্যমেও তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।

এক গবেষণায় দেখা গেছে, ৩৪টি অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে অন্তত ২০টি ব্যবহারকারীর অজান্তেই ফেসবুকের কাছে তথ্য পাঠায়। যুক্তরাজ্যভিত্তিক প্রাইভেসি ইন্টারন্যাশনাল এ গবেষণাটি পরিচালনা করেছে। সংস্থাটি মূলত ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে কাজ করে। ওই গবেষণায় দেখা গেছে, জনপ্রিয় অনেক অ্যান্ড্রয়েড অ্যাপ গ্রাহক তথ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা অ্যাপের ৬১ শতাংশই চালু করার সঙ্গে সঙ্গে ফেসবুকের কাছে তথ্য পাঠাতে শুরু করে।

সূত্র :এনগ্যাজেট