বেশ কয়েক মাস বন্ধ থাকার পর আবারো ভিডিও গেম এর অনুমোদন দিতে শুরু করেছে চীন। বিশ্বের বৃহত্ ভিডিও গেম বাজার চীন।
দেশটির তরুণ প্রজন্ম অনলাইন ভিডিও গেমে অত্যধিক আসক্ত হয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। চীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভিডিও গেমের অনুমোদন এই ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি স্থগিতাদেশ তুলে নিয়ে আবার ভিডিও গেমের অনুমোদন দিতে শুরু করেছে দেশটি। তবে যেসব কোম্পানির গেম অনুমোদন দেয়া হয়েছে, সে তালিকায় টেনসেন্ট হোল্ডিংসের নাম নেই। প্রতিষ্ঠানটি স্থানীয় অনলাইন ভিডিও গেম বাজারের উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে। সূত্র: রয়টার্স