প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

             যা সহজেই লাভ করা যায়— সুলভ

বাংলা

কঙ্কন সরকার, শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা , গাইবান্ধা।

এককথায় প্রকাশ       

ঘরে বসে এগুলো চর্চা করো। সময় নষ্ট করো না। সব সময় হাসি আনন্দে থাকবে।

মনের কথা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য যখন একটি বাক্যাংশকে এক কথায় উপস্থাপন করা হয় তখন তাকে এককথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। এর মাধ্যমে বাক্যের মধ্য দিয়ে প্রকাশিত ভাবকে একটি শব্দের মধ্য দিয়ে প্রকাশ করলে তা শ্রুতিমধুর হয়। তাছাড়া বাক্য সংক্ষেপনের মধ্য দিয়ে বক্তব্য সংক্ষিপ্ত, সংহত ও বলিষ্ঠ হয়।

 

যা বলা উচিত নয়— অকথ্য।

যা বলা হয়— বক্তব্য।

যা সহজেই লাভ করা যায়— সুলভ।

যার অনেক দেখাশুনা আছে— বহুদর্শী।

যা যুক্তিসংগত নয়— অযৌক্তিক।

যারা একই মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে— সহোদর।

যা দেখা যায় না— অদৃশ্য।

যে বিদেশে থাকে— প্রবাসী।

শুভক্ষণে জন্ম যার— ক্ষণজন্মা।

মৃত্যু পর্যন্ত— আমৃত্যু।

ভবিষ্যতে কি হবে ভেবে দেখে না যে— অপরিণামদর্শী।

যা সম্পন্ন করতে পারা যায় না— অসাধ্য।

যার কোথাও উঁচু কোথাও নিচু— বন্ধুর।

যা বপন করা হয়েছে— উপ্ত।

যাতে হূদয় বিদীর্ণ হয়— হূদয়বিদারক।

যা পূর্বে ঘটেনি — অভূতপূর্ব।

যা বলা হয় নি — অনুক্ত।