নতুন তিন ধারাবাহিক

বছরের শুরুতে তিন তিনটি নতুন ধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি। শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৬ দিন থাকছে তিনটি ধারাবাহিক নাটক। ধারাবাহিকগুলো হলো, খলনায়ক, ভালোবাসার আলো-আঁধার ও মান অভিমান।

জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলার পরিচালিত খলনায়ক ধারাবাহিকটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে। ভালোবাসার আলো-আঁধার ধারাবাহিকটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন।

রাজু খানের পরিচালিত মান অভিমান সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় প্রচার হবে। এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ অনেকে।