রোশানের জন্য ২০১৮ সালটি ভালো যায়নি। এটা স্পষ্টত সত্য। কারণ রোশান-ববির নতুন ছবি বেপরোয়া মুক্তি পাওয়ার কথা ছিল। সমস্ত প্রস্তুতি শেষ করেও জাজ মাল্টিমিডিয়া ছবিটি রিলিজের ব্যাপারে পিছপা হয়। এক্ষেত্রে রোশান অবশ্য ভিন্ন যুক্তি দাঁড় করাচ্ছেন। রোশানের মতে, ‘ছবিটি যেহেতু বড় বাজেটের, তাই ভালোভাবে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই কাজটি করছেন।’ অন্যদিকে ছবিটির নির্মাতা ছিল কলকাতার। এ নিয়ে কিছুটা আলোচনা ও সমালোচনা প্রেক্ষিতে এর নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলে পরিচালক সমিতি। সোচ্চার হয়ে এই ছবিটি মুক্তি না দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এত আলোচনার গ্যাঁড়াকলে বেচারা রোশানকে পড়ে গিয়ে পুরো ২০১৮ সালটি অপেক্ষাতেই কেটে যায়। অন্যদিকে চলচ্চিত্রে সিয়ামের আগে এলেও একই বছরে দুটি ছবি মুক্তি দিয়ে আলোচনা ও সফলতার অন্যতম হিরো হিসেবে জায়গাটিকে মজবুত করে রাখেন তিনি।
যদিও প্রফেশনালি সিয়ামের সাথে রোশানের কোনোরকম দ্বন্দ্ব নেই। দু’জনের ভেতরেই দারুণ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যোগ রয়েছে। যদিও বেশ অভিমান আর মন খারাপ করেই বলেন, ‘সিয়াম ভাই ওর বিয়েতে আমাকে দাওয়াত দেয়নি।’
তবে নতুন বছরে ক্যারিয়ার নিয়ে খুব সচেতনভাবেই কাজ করতে চান। নতুন বছর প্রসঙ্গে রোশান বাজি লেগেই বলেন, ‘২০১৯ সালটিকে নিজের করে নিতে চাই।’
জিয়াউল রোশান অভিনীত বেপরোয়া ছবিটির মুক্তি আটকে গেলে ২০১৮ সালে এই তরুণ তুর্কির ক্যারিয়ারের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তাই নতুন বছরে আবারো নতুন করেই ঘুরে দাঁড়াতে চান তিনি!