আধিপত্য নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে রিয়াজ মাদবর (১৭) নামে এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ভোলাই মুন্সিকান্দি গ্রামে সংঘর্ষের সময় সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঐ কিশোর চরধুপুর মালাই মাদবরকান্দি গ্রামের লিটন মাদবরের ছেলে। এছাড়া ঐ সংঘর্ষের সময় আরো চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।