চট্টগ্রামে তরুণী ধর্ষণের অভিযোগে দুই জন গ্রেফতার

  চট্টগ্রাম অফিস

নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার পাহাড়ে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন—আনোয়ার হোসেন (৫০) ও মো. হেলাল (৪৮)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, ধর্ষণের শিকার তরুণীর বয়স প্রায় ১৯ বছর। তিনি ও তার মা দুজনেই পোশাক কারখানায় চাকরি করেন। তরুণী পাহাড়ি পথে বাসায় ফেরার সময় মাঝপথে আনোয়ার ও হেলাল তার গতিরোধ করে। জোরপূর্বক পাহাড়ের ঢালে নিয়ে আনোয়ার তাকে ধর্ষণ করে। এ সময় তরুণী কান্না শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে পাহাড়ে অভিযান চালিয়ে হেলালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।