ভাণ্ডারিয়ায় জেপি ও অঙ্গসংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল রবিবার বিকালে উপজেলা কার্যালয়ে জাতীয় পার্টি-জেপির পৌর কমিটি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা জেপির দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, জেপি নেতা মো. মোশারফ হোসেন সরদার, নবগঠিত কমিটির পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবসংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মো. মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক মো. নাসিরউদ্দিন দুলাল সরদার, সদস্যসচিব মো. বাহাদুর হোসাইন সরদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেপির উপজেলা আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মো. রাহাত জোমাদ্দার, সদস্যসচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্যসচিব মাহবুব শরীফ শুভ প্রমুখ।

সভাশেষে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।