কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে শনিবার রাতে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শাবনুর আক্তার (১৪)। সে উপজেলার চরলরেন্স এলাকার মো. দুলালের মেয়ে ও স্থানীয় পশ্চিম চরলরেন্স বালিকা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।