নেত্রকোনায় পিসিআর ল্যাব চালুর দাবিতে মিছিল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পিসিআর ল্যাব চালু, ২৪ ঘণ্টার মধ্যে করোনার শনাক্ত ফলাফল প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোনা জেলা শাখা গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় শহরে মিছিল করেছে। তবে মিছিলটি সিভিল সার্জন অফিসের দিকে যাবার সময় শহরের আঞ্জুমান স্কুলের কাছে পৌঁছাতেই পুলিশ মিছিলটিকে বাধা দেয়।  ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনায় করোনা চিকিত্সার জন্য আইসোলেশন শয্যা বৃদ্ধি, আইসিইউ শয্যা চালুসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদানের জন্য মিছিলসহকারে যাবার সময় পুলিশ তাদের বাধা প্রদান করে। তারা এই ঘটনার নিন্দা জানান।