তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

জানা গেছে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নাধীন গাঘটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৭) শনিবার ইঞ্জিনচালিত ছোট নৌকা করে যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত আনুমানিক ৯ ঘটিকায় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর সীমান্তের লাউড়ের গড় বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।