মুক্তাগাছায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় শনিবার বিকালে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। সে হচ্ছে উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের গড়বাজাইল গ্রামের আফাজউদ্দিনের ছেলে সোহেল রানা।

পুলিশ জানায়, নিহতের বাড়িসংলগ্ন একটি মাছের খামারের পাড়ে থাকা পেঁপেগাছ খেয়ে ফেলে ছাগল। এ নিয়ে শনিবার সকালে স্থানীয় বাদল মিয়া ও আব্দুল জলিল এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয় জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোহেল রানা মারা যান।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

মুক্তাগাছায় রবিবার বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহাগ। তিনি উপজেলার পয়ারকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মুক্তাগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।