গোপালগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম নিত্যানন্দ বল্লভ (৬৮)। শনিবার সন্ধ্যায় তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, গত ৩ জুন নিত্যানন্দ বল্লভের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরদিন নমুনা রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঐদিনই তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি শনিবার সন্ধ্যায় মারা যান।