প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের মাধ্যমে রবিবার প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোলাদানা ইউনিয়নে পরিষদে ক্যাডেট কলেজ ১৯৮৭-১৯৯৩ ব্যাচের নৌবাহিনী, আর্মি ও বিভিন্ন দপ্তরে চাকরিরত কর্মকর্তারা এগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, কল্যাণী মণ্ডল প্রমুখ। ত্রাণ বিতরণের সময় ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট দাতাদের ৫ নম্বর সোলাদানা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
অভয়নগরে রিপোর্টার্স ইউনিট
ক্লাবকে অভিনন্দন
অভয়নগর (যশোর) সংবাদদাতা অভয়নগর রিপোর্টার্স ইউনিট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ায় পর উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছেন।
শেখ ট্রান্সপোর্ট, আব্দুল্লাহ ট্রেডার্স, জোবায়ের উড ফার্নিচার, জামান হোমিও ফার্মেসি, দৈনিক ইত্তেফাক কার্যালয়, অভয়নগর ব্লাড ডোনার ক্লাব, বিভিন্ন ক্লিনিক, ডা. কেরামত আলী, ডা. পাভেল, পরশ অটো রাইস মিলস, হাজি মার্কেটের স্বত্বাধিকারী হাজি রিয়াজ ফকির, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ব্যক্তিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এই অভিনন্দন জানিয়েছেন।
চাষিদের মধ্যে বিনা মূল্যে ধান বীজ বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে বায়ার ক্রপসায়েন্স লি. এর উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় রবিবার চাষিদের মধ্যে বিনামূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার ৩৩৩ জন চাষির মধ্যে উন্নত জাতের এই এজেড-৭০০৬ হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। মধুখালী উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ চত্বরে বায়ার ক্রপসায়েন্স লি. এর এজেড-৭০০৬ উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রতাব মণ্ডল।
তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা পীরগঞ্জে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে রবিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন, আওয়ামী লীগের পীরগঞ্জ পৌরসভার সভাপতি হাইফজ্জামান ফুল, সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান, সাংবাদিক গোলাম কবির বিলু প্রমুখ।
কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ার আমুয়া বন্দরের উত্তর মাথায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা শনিবার উচ্ছেদ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যৌনকর্মীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের মধ্যে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াংয়ের পক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল ফকিরের বাড়ির আঙিনা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক নাজমুল হোসেন সবুজ, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
ফিস ল্যান্ডিং সেন্টার অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে রবিবার এনএটিপি প্রজেক্ট-২-এর আওতায় ফিস ল্যান্ডিং সেন্টারের অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মত্স্য বিভাগীয় উপ-পরিচালক আব্দুল মজিদ, ময়মনসিংহ জেলা মত্স্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা, এনএটিপি প্রজেক্ট-২-এর পরিচালক এস এম মনিরুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
নিম্ন আয়ের মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের ৬৭৫টি পরিবারের নিম্ন আয়ের মানুষের মধ্যে রবিবার সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব মেনে এই ত্রাণ বিতরণ করেন বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার। এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম শাহিদ, ইউপি সচিব মনিরুজ্জামান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
০