করোনা টেস্ট রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের টেস্ট রিপোর্ট দ্রুত প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর তা পিসিআর ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু পরীক্ষার ফল পেতে দেরি হচ্ছে। এ কারণে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। সেজন্য দ্রুত টেস্ট রিপোর্ট দেওয়া হলে জনগণ এর সুফল পাবে।

বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে এ রিটের শুনানি হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন গতকাল রবিবার ই-মেইলযোগে এ রিট দাখিল করেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।