রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতুর টোল প্লাজার উত্তর পাশ থেকে গতকাল রবিবার ১৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের ব্যবহূত টাটা প্রাইম মুভার লরি (চট্টো মেট্রো ঢ-৮১২৭৮৯) জব্দ করা হয়। আটককৃতরা হলো নরসিংদী জেলার ভেলাব থানার আমলাব গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে শাহিদুল ইসলাম, ফেনী জেলার দাগনভূঁইয়া থানার হাসান গনিপুর গ্রামের নুর আলমের ছেলে গাড়িচালক আমির হোসেন শাহীন ও দাগনভূঁইয়া থানার দক্ষিণ করিমপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সুমন আহম্মেদ।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।