আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শনিবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে প্রাণিসম্পদ উন্নয়নে মতবিনিময় সভা উপজেলা প্রাণিসম্পদ অফিসে অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ ২) কাজী ওয়াছি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) এ কে এম আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু কাউছার।