মুক্তাগাছায় কবর থেকে দুই বৃদ্ধের লাশ চুরি

ময়মনসিংহের মুক্তাগাছায় কবর থেকে দুই বৃদ্ধের লাশ চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার চার নম্বর কুমারগাতা ইউনয়নের গন্ধর্বপুর গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে। 

 

স্থানীয় ডবলু নামে এক ব্যক্তি জানান, বুধবার সকালে দুটি কবর খোঁড়া অবস্থায় ছিল। কবর থেকে মৃত আলম (৬০) এবং হবি (৬৫) নামের দুই বৃদ্ধের লাশ চুরি হয়েছে। গত বছর এই কবরস্থান থেকে দুটি লাশ চুরি হয়। 

 

এ ব্যাপারে থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। 

 

 

ইত্তেফাক/ইউবি