পাকিস্তানের ব্যাটিং ধ্বস

কেপ টাউন টেস্টে আগে ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছিলো পাকিস্তান। আবারও ডুয়ান্নে অলিভিয়ারের বোলিং ভুগিয়েছে তাদের। প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। জবাবে বিনা উইকেটে ৫৪ রান তুলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে দুই ওপেনারেরই উইকেট  হারায় পাকিস্তান। এরপর তিন নম্বরে শান মাসুদ ৪৪ ও শেষ দিকে অধিনায়ক সরফরাজ ৫৬ রান করতে পারেন। অলিভিয়ার ৪ উইকেট নেন।