তা র কা ব চ ন

শাকিব খানের সিনেমায় নিজের গান অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগ প্রসঙ্গে সংগীতশিল্পী দিলরুবা খান

অনুমতি না নিয়ে কীভাবে শাকিব খান গানটি তার সিনেমার ব্যবহার করলেন! এটা দায়িত্বহীন একটি কাজ। এরপর এই গান তারা ব্যবহার করতে দিয়েছেন বিজ্ঞাপনে! আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। শাকিব যত বড়ই নায়ক হোক, সে তো এমন অন্যায় করতে পারে না। আমি এর সঠিক বিচার চাই, যাতে করে এভাবে কেউ গান ব্যবহার করার সাহস করতে না পারে। কারণ প্রতিটি শিল্পীর কাছে তার গান সন্তানের মতো।