কোভিড-১৯ এর মহামারীকালে যখন সবকিছু স্থবির তখন অফিস-আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস চলছে ইন্টারনেট নির্ভর বিভিন্ন প্রযুুক্তিকে ব্যবহার করে। ইতোমধ্যে বাড়ি বসে কাজ তথা ‘ওয়ার্ক ফ্রম হোম’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও টেলিফেনি, অনলাইন চ্যাট সার্ভিস, টেলিকনফারেন্সিং, টেলিকম্যুটিং, ডিসটেন্স এডুকেশন ও সোশ্যাল রিলেশনের জন্য বেশ কিছু অ্যাপ ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর মধ্যে রয়েছে জুম, গুগল মিট, গুগল ক্লাসরুম, স্ট্রিম ইয়ার্ড প্রভৃতি। অফিসের গ্রুপ মিটিং, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্তৃক শিক্ষর্থীদেরকে অনলাইনে পাঠদান, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে থার্ডপার্টি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে মিটিংকে সরাসরি সম্প্রচারের মতো বিষয়গুলো এখন দারুন বিকল্প হয়ে উঠেছে। আর এই বিষয়গুলো নিয়েই বাংলাদেশের জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিষয়ক বইয়ের লেখক মাহবুবুর রহমান বের করেছেন চমত্কার একটি বই ‘অনলাইনে ক্লাস ও মিটিং পরিচালনা। বইটি প্রকাশ করেছে সিসটেক পাবলিকেশন্স। ২৪০ পৃষ্ঠার বইটির মূল্য ২৮০ টাকা।