স্বাধীন বাংলা ফুটবল দলের লুত্ফর রহমানের ইন্তেকাল

  স্পোর্টস রিপোর্টার

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুত্ফর রহমান (৬৯) যশোরের লোন অফিস পাড়ায় গতকাল সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত ডিসেম্বরে ব্রেইন স্ট্রোক হয়েছিল। ওয়ারী ক্লাবে খেলা লুত্ফর রহমানের এক পুত্র ও এক কন্যা রয়েছে। পুত্র ক্রিকেট খেলোয়াড়। শোক জানিয়েছেন বিওএর সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।