ইউসিবির ৩৭তম বর্ষপূর্তি

গত ২৯ জুন ২০২০ তারিখে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ১৯৫টি শাখার সুবিস্তৃত নেটওয়ার্কসমৃদ্ধ দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকারে যাত্রা শুরু করা ইউসিবি বর্তমানে দেশের অন্যতম বৃহত্ প্রথম প্রজন্মের ব্যাংক। সর্বাধুনিক সেবা, উদ্ভাবনী পণ্য, গতিশীল কর্মকুশলতা ও বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অঙ্গনে এক উজ্জ্বল নাম ইউসিবি। —প্রেস বিজ্ঞপ্তি