প্রতিবছরই এ সময় লঞ্চডুবির ঘটনা ঘটে। আমরা সচেতনতা নিয়ে কথা বলি—লঞ্চের ফিটনেস আছে কি না? লাইফ জ্যাকেট ছিল কি না? নানার প্রশ্ন। কিন্তু পরিসংখ্যান অনুযায়ী আন্তঃজেলা নৌরুটে শতাধিক ছোটো লঞ্চ চলাচল করলেও এগুলোতে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতিবারই পুনরাবৃত্তি ঘটছে একই ঘটনার। ডুবে মরছে শত শত মানুষ। নদীমাতৃক বাংলাদেশের নৌরুট নিরাপদ করা এখন সময়ের দাবি।
আবু জাফর
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়