সাপের উপদ্রব

বর্তমানে উত্তরবঙ্গে বন্যায় কয়েক হাজার মানুষ পানিবন্দি। তাদের কষ্ট না দেখলে বোঝা বড়ো কঠিন। বন্যাদুর্গত এলাকাতে প্রায়ই রাতে সাপ বাসা-বাড়িতে দেখা যায়। অনেকক্ষেত্রে মানুষ সাপের কামড় থেকে রক্ষা পায় না। বন্যাউপদ্রুত এলাকায় বিষাক্ত সাপের উত্পাত বন্ধে শোবার ঘরে লাইবরয় সাবান টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা  উচিত। কারণ লাইফবয় সাবানে কার্বনিল অ্যাসিড থাকায় সাপ কাছে আসতে পারে না। কার্বলিক অ্যাসিডের ছিপি খুলে ঘরের কোণে রাখতে হবে। কার্বলিক সাবান অথবা কার্বলিক অ্যাসিড পাওয়া না গেলে সজিনার ডাল কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে দিতে  হবে। এতে করে ঘরে সাপ ঢুকবে না।

মাহফুজুর রহমান খান, চিনিতোলা, মেলান্দহ, জামালপুর