ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে আলোচিত শিশু সিয়াম হত্যা মামলার আসামিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে আসামি রাশেল মিয়া (১৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নবিউল হাসান জানান, সিয়ামকে বলাত্কারের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক রাশেল মিয়া। গত ২০ জুন উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলীটারী গ্রামে ছলিমুদ্দিনের পাটখেত থেকে নিখোঁজের এক দিন পর একই এলাকার টাইলস মিস্ত্রি জাহিদুল হকের ছেলে সিয়ামের (৬) লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের এক সপ্তাহের তদন্ত শেষে ঘাতক রাশেলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।