হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম মাওলানা মো. নূর নবী (৫০)। ঘটনার সময় উপজেলা সদরের সামনে খবির মিয়া বাজারের একটি মসজিদে নামাজ পড়ার জন্য হেঁটে যাচ্ছিলেন প্রভাষক মাওলানা নূর নবী। এ সময় মাল বোঝাই টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে নোয়াখালী জেলা সদরে নেওয়ার পথে তিনি মারা যান। হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, টমটম চালককে আটকের চেষ্টা চলছে।